শনিবার চাঁদপুরের স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে চাঁদপুর প্রেস ক্লাব। আগামীকাল ২২ আগস্ট ২০২৬ শনিবার সকাল ১০টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। চাঁদপুর জেলার সকল পর্যায়ের স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গণমাধ্যম সংশ্লিষ্ট গুরুত্বর্পুন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকল সম্পাদককে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ ।

সম্পর্কিত খবর