চাঁদপুর পৌরসভা রেজিস্ট্রি ও ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক

ইব্রাহিম খান : চাঁদপুর পৌরসভা জেলা রেজিস্ট্রি অফিস, সদর এসিল্যান্ড অফিস ও পৌর ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

১৮ আগস্ট মঙ্গলবার জেলা প্রশাসক এসব সরকারি দপ্তর পরিদর্শনে যান। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম, সেবার মান ও প্রশাসনিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দপ্তরগুলোর নিয়মিত কার্যক্রম ও জনসেবার বিভিন্ন দিক সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার মোঃ আকবর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, সদর এসিল্যান্ড বাপ্পি দত্ত রনি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হকসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য জেলা প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম আরো গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর