শাহতলী জিলানী চিশতী উবি ম্যানেজিং কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬আগস্ট (রবিবার) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সভায় বিদ্যালয়ের এসএসসি-২০২৬ প্রকাশিত ফলাফল বিষয়ে পর্যালোচনা ও করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ,বিদ্যালয় ক্যাম্পাসে প্রাইভেট/কোচিং বন্ধের বিষয়ে আলোচনা ,শিক্ষার মান উন্নয়নে অভিভাকদের সাথে নিয়মিত অভিভাবক সমাবেশ, ফ্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষার পূর্বে শিক্ষার্থী -অভিভাবক সমাবেশ ,২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্ততির বিষয়ে আলোচনা ,বিদ্যালয়ে মাদক বিরোধী সমাবেশ করা,বিদ্যালয় চলাকালীন মোবাইল নিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ,স্কুল ড্রেস ছাড়া কোন শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না ও বিদ্যালয়ে ক্লাস চলাকালীন মাঠে খেলাধূলা বন্ধের বিষয়সহ নানা গুরুত্বর্পুণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত করা হয়।

ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, সভার গুরুত্বর্পুণ এসব সিদ্ধান্ত বাস্তবায়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর পরিচালনায় সভায় অংশ নেন শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, শিক্ষক প্রতিনিধি সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার সহ ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দ ।

সম্পর্কিত খবর