
ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানের সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে জনাব সোহেলকে ৩০ দিনের, জনাব আল আমিনকে ৬০ দিনের এবং জনাব রাকিব হোসেনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মাদকবিরোধী এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



