মৈশাদী ইউপিতে নতুন প্রশাসনিক কর্মকর্তা জসীম উদ্দীন রনির যোগদান

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. জসীম উদ্দীন রনি।

গত ১২ আগস্ট (বুধবার) তিনি মৈশাদী ইউনিয়ন পরিষদে তার নতুন কর্মভার গ্রহণ করেন। এর আগে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তার যোগদান উপলক্ষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৈশাদী ইউনিয়ন পরিষদের প্রশাসক, পরিষদের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবাগত প্রশাসনিক কর্মকর্তা মো. জসীম উদ্দীন রনি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “ইউনিয়ন পরিষদের প্রতিটি নাগরিক সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমার প্রধান লক্ষ্য। পরিষদের সার্বিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে দল-মত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং মৈশাদী ইউনিয়নের সার্বিক উন্নয়নে তার দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সম্পর্কিত খবর