আজ চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রথম সাধারণ সভা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রথম সাধারণ সভা আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলাস্থ রাজ বাড়ী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চাঁদপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য ‘প্রথম সাধারণ সভা-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

সভা পরিচালনা করবেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

আয়োজকরা জানান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম সুসংগঠিত করা এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে এ সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

সাধারণ সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সম্পর্কিত খবর