
ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শিশু কিশোরদের চিত্রান্কন ও গীতা শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগষ্ট) সকাল ১০টায় শহরের নতুনবাজারস্থ শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরে শিশু কিশোরদের চিত্রান্কন প্রতিযোগিতার উদ্ধোধন করেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী।
অনুষ্ঠিত হয়েছে। শতাধিক প্রতিযোগি চিত্রান্কন প্রতিযোগি তাতে অংশ গ্রহন করে।
চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কার্তিক সরকারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপাল সাহা, সহ সভাপতি দুলাল হালদার, যুগ্ম সম্পাদক টুটন বণিক, খোকন সাহা, বিপ্লব দাস কুট্টি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক ঘোষ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জেরা জম্মাস্টমী উদযাপন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মানিক সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, মহিলা সম্পাদিকা মাধুরী সাহা,। জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য মিন্টু ঘোষ।
আরো উপস্থিত ছিলেন প্রতিযোগিতা উপ কমিটির আহ্বায়ক শ্যামল দাস ও সদস্য সচিব জেলা জম্মাস্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক বলাই সরকার। বিকালে শিশু কিশোরদের গীতা শ্লোক আবৃত্তি প্রতিযোগি অনুষ্ঠিত হয়েছে।



