আজ চাঁদপুরে মাদকবিরোধী সমাবেশ প্রধান অতিথি : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে মাদকবিরোধী জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, দুপুর ৩টায় চাঁদপুর পৌর অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম।

জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে মাদকের ভয়াবহতা, মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং সামাজিকভাবে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সমাবেশে চাঁদপুরের সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান এক বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সম্পর্কিত খবর