
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেধাবী ছাত্র আহনাফ আরিফ খান জিপিএ-৫ পেয়েছে।
১০আগস্ট কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন প্রকাশিত এসএসসি পরীক্ষায় আহনাফ আরিফ খান জিপিএ-৫ পায়।
তার পিতার নাম আরিফুর রহমান খান, তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার মাতার নাম মারুফা জাহান লিজা। তিনি একজন
গৃহিনী। তার পরিবার চাঁদপুর সেবা সিটি এন্ড খান টাওয়ারের বাসিন্দা । সে ভবিষ্যতে ভালো নাগরিক হয় দেশের সেবা করতে চায়।
অভিনন্দন
চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫প্রাপ্ত মেধাবী ছাত্র আহনাফ আরিফ খানকে প্রানঢালা অভিনন্দন জানান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ।



