শাহতলী কামিল মাদরাসায় দাখিল পরীক্ষায় ১জন জিপিএ-৫সহ সন্তোষজনক ফলাফল

মো: রানা সরকার: বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড এর অধীন চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।

গতকাল ১০আগস্ট (সোমবার) সারাদেশে একযোগে দাখিল পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় মোট ৪৩জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২৭জন পরীক্ষার্থী কৃতকার্য হয়।

পাসের হার ৬২.৭৯%। এর মধ্যে এ+গ্রেড পেয়েছে ১ জন, এ গ্রেড ৮জন, বি গ্রেড পেয়েছে ৫ জন, সি গ্রেড পেয়েছে ৮জন, ডি গ্রেড পেয়েছে-৫জন।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর নাম মরিয়ম আকতার পিতা: মোঃ বিলাল ভূইয়া, মাতা-আয়শা আক্তার হামানকর্দি, চাঁদপুর সদর।

অভিনন্দন
এদিকে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন সহ সকল শিক্ষকবৃন্দ।

সম্পর্কিত খবর