মোস্তাফিজ রহমান জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা বোর্ডের আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে সাংবাদিক এ কে আজাদ এর’একমাত্র নাতি মোস্তাফিজুর রহমান ( জুবায়ের) বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

তার এই কাঙ্ক্ষিত সাফল্যে পরিবার,আত্মীয়-স্বজন শিক্ষক-শিক্ষিকা শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।

মোস্তাফিজুর রহমান চলতি বছরের এসএসসি পরীক্ষায় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কাঙ্খিত ফলাফল অর্জন করায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে তার সাফল্যের পেছনে বাবা-মা শিক্ষক শিক্ষিকাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোস্তাফিজুর রহমান।

ভবিষ্যতে সুশিক্ষায় উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে আত্মনিয়োগের জন্য পরিবারের সদস্য আত্মীয়-স্বজন শিক্ষক-শিক্ষকা সহ শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন মোস্তাফিজুর রহমানের বাবা মোঃ জসিম উদ্দিন ও মা কামরুন নাহার (ময়না)।

সম্পর্কিত খবর