ড্যাফোডিল কলেজের নতুন অধ্যক্ষ ক্যাপ্টেন জাহান ইয়ার

স্টাফ রিপোর্টার : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর-এর নতুন অধ্যক্ষ হিসেবে ক্যাপ্টেন এসআইএম জাহান ইয়ার, বিএন (অব.) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (৮ আগস্ট ২০২৬) তিনি অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

এ কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের আগে ক্যাপ্টেন এসআইএম জাহান ইয়ার বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম এবং ইউনাইটেড গ্রুপ পরিচালিত ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুরে অধ্যক্ষ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। নবনিযুক্ত অধ্যক্ষকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর খান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর ক্যাম্পাসের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল এবং বাবুরহাট ক্যাম্পাসের উপাধ্যক্ষ ফয়সল আহমেদ ফরাজী। এছাড়া উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের কর্পোরেট অফিসার মাহবুবুল হোসেন এবং অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট অফিসার ইকবাল হোসেন। কলেজের পক্ষ থেকে তাঁদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে নবনিযুক্ত অধ্যক্ষ ক্যাপ্টেন এসআইএম জাহান ইয়ার উপস্থিত সবার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি শিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, আধুনিক শিক্ষাব্যবস্থার বিকাশ এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

কলেজ পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত অধ্যক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাঁর দক্ষ ও সফল নেতৃত্বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা

সম্পর্কিত খবর