
চাঁদপুর খবর রির্পোট: চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুর গামী আন্তঃনগর ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন শাহতলী রেলওয়ে স্টেশনে বিকল হয়ে পড়েছে। এতে ট্রেনটি গন্তব্যে পৌছতে পারেনি। ট্রেনটি শাহতলী রেলওয়ে স্টেশন পৌছালে যান্ত্রিক ট্রুটির জন্য ইঞ্জিন বিকল হয়। এতে শত শত যাত্রীকে তীব্র দুর্ভোগে পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার (৬আগস্ট) রাত সাড়ে ১১টায় শাহতলী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
ট্রেনের পরিচালক জানিয়েছে, যত দ্রুত সম্বব ট্রেনটি সচল করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে খোজঁ নিয়ে জানা গেছে, বিকল্প ইঞ্জিন এসে রাত ৩টায় ট্রেনটি চাঁদপুরে পৌছতে দেয়।



