শহীদদের প্রতি চাঁদপুর জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর খবর রিপোর্ট : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) সকাল ৬টা ১ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।

সম্পর্কিত খবর