কামাল মিজি চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য মনোনীত

মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সম্মানিত সদস্য মনোনীত হলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল মিজি।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলা বিএনপির ১৮ সদস্যের উপদেষ্টা মণ্ডলী ও ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

গত ১৫ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেন। কমিটিতে স্থান করে নিয়েছেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির কারানির্যাতিত নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল মিজি।

এদিকে উপজেলা বিএনপিতে সদস্য হওয়ায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এবং সাধারণ সম্পাদক এ্যাড. সলিম উল্যাহ সেলিম সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কামাল মিজি।

তিনি বলেন, আমার এ অর্জন শাহমাহমুদপুর ইউনিয়নবাসীর। আমি আমার দায়িত্ব পালনে আমার দলীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি।

সম্পর্কিত খবর