
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মনোনীত হলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলা বিএনপির ১৮ সদস্যের উপদেষ্টা মণ্ডলী ও ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ১৫ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে স্থান করে নিয়েছেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির কারানির্যাতিত ও ত্যাগী নেতা স্বপন মাহমুদ।
এদিকে উপজেলা বিএনপিতে সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হওয়ায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এবং সাধারণ সম্পাদক এ্যাড. সলিম উল্যাহ সেলিম সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্বপন মাহমুদ। তিনি বলেন, আমার এ অর্জন শাহমাহমুদপুর ইউনিয়নবাসীর। আমি আমার দায়িত্ব পালনে আমার দলীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি।



