
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও রেডক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান অ্যাড: এ কে এম সলিম উল্যা সেলিম বলেছেন, রেডক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে আত্নমানবতার সেবায় আমাদের কাজ করতে হবে। দেশের বিভিন্ন দূর্যোগে সকল কে এগিয়ে আসতে হবে। এতে যুবকরাই আগে এগিয়ে যাবে। সমাজ থেকে মাদক ও ইভটিজিং নির্মূল করতে হবে। পাশাপাশি দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তাহলেই আধুনিক সমাজ ব্যবস্থা করে গড়ে উঠবে।
সকল প্রকার দূর্নীতি থেকে সমাজকে মুক্ত করতে হবে। দেশের ও দেশের উন্নয়নে কাজ করতে হবে। যুবকরাই এদেশের প্রান । যুবকরাই দেশ গড়বে। আমরা যুবকদের পাশে আছি ও থাকবো।
গতকাল সোমবার (৩ আগস্ট) বিকেলে রেডক্রিসেন্ট সোসাইটির চাঁদপুর ইউনিট কার্যালয়ে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির মাসিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
ইউনিট লেবেল অফিসার নূরুল করিমের সভাপতিত্বে এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির নেতা মোঃ মজিবুর রহমান , জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (চঃ) ও রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য শেখ মহিউদ্দিন রাসেল, হিসাব রক্ষক ইকবাল হোসেন, যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীসহ যুব সদস্যরা প্রমুখ।



