চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের খোকন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি গত কিছুদিন যাবত কিডনি জনিত সমস্যা নিয়ে অসুস্থতা বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা চালিয়ে যান।

পরবর্তীতে গত মাসের ২৬ তারিখে আল আরাফাত নামে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে অপারেশন করান। সোমবার (৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি নেতা আবু তাহের খোকন এর সহধর্মিণী।

অপারেশন সম্পন্ন হওয়ার পর কয়েকদিন চিকিৎসকের তত্বাবধানে থেকে রিলিজ নিয়ে চাঁদপুরের বাসায় আসলে পূণরায় সমস্যা দেখা দিলে গত শুক্রবার (৩১ জুলাই) ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার সদরঘাট এলাকায় সুমনা হাসপাতালে ডা. হাবিবুর রহমান দুলাল এর তত্ত্বাবধানে রয়েছেন।

তাঁর স্ত্রী সোমবার রাতে দৈনিক চাঁদপুর খবরকে জানান, রোগীর হার্টবিট কমে গিয়েছিল। তবে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। এজন্য সকল শ্রেণী পেশার মানুষের কাছে দ্রুত সুস্থতা কামনা করছি।

সম্পর্কিত খবর