চাঁদপুরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ( আইএমটি )’ র পথনাটক মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার : ” শিক্ষার কোনো বিকল্প নাই, দেশ গঠনে কারিগরি শিক্ষা চাই, ” শুধু সনদ নয় চাই আসল শিক্ষা, দক্ষতাই অর্জনই হোক যুব সমাজের দীক্ষা।

এ লক্ষ্যে চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ( আইএমটি )’ র আয়োজনে চাঁদপুর পর্যটন কেন্দ্র নদীর মোহনায় ও ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় ভর্তি হওয়ার জন্য পথনাটক ” সনদের ওজন – দক্ষতার জোর ” প্রদর্শনী মঞ্চায়ন করা হয়।

নাটক প্রর্দশনীর পূর্বে বক্তব্যে চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ( আইএমটি )’ র অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আকতার হোসেন বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষা অর্জন করা। হাতের কাজ শিক্ষা থাকলে কাজের অভাব হবে না, এবার দেশে হউক আর বিদেশে হউক। অষ্টম শ্রেণি, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের, শিপ পাইপিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স ( ইন্ডাস্ট্রিয়াল ) , মেশিন শপ প্র্যাকটিস সহ বিভিন্ন কোর্সে ২০২৬- ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার সুযোগ আছে।

শুধু তাই নয়, অনগ্রসর, দরিদ্র, সুবিধাবঞ্চিত, উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এর পরপর কবি ও নাট্যকার জসীম মেহেদীর রচনায় ও মোঃ আলমগীর হোসেন পাটওয়ারীর নির্দেশনায় অভিনয় করেন ঃ মানিক দাস, মুহাম্মদ আলমগীর, বিরেন সাহা, জসীম মেহেদী, ফাতেমাতুজ জোহরা, প্রান্তিক দাস ও শাহরিয়ার আবির।
সাউন্ড সিস্টেমে : ঝলক মাইক সার্ভিস ও অপারেটর : বাচ্চু পাটওয়ারী।

সম্পর্কিত খবর