চাঁদপুরে বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলুর স্মরণ সভা

ইব্রাহিম খান : চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩১ জুলাই )বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আয়োজনে এই শোক সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

এ সময় তিনি বলেন, এখানে যারা আছেন তারা সবাই বাবলু ভাইকে চিনেন । তিনি চাঁদপুরে ছাত্রদলের প্রথম কমিটির সভাপতি ছিলেন। আমাদের এখন শুধু তার জন্য দোয়া ছাড়া কিছুই করার নেই।আমরা যা হারিয়েছি তা আর পাবো না। বাবলু ভাই এমন একজন স্বচ্ছ রাজনীতিবিদ যিনি কোন দিন বলেনি আমি এটা হতে চাই এই পদ চাই।সারা বাংলাদেশে এমন একজন নেতা পাওয়া যাবে না। আমরা যদি বাবলু ভাইয়ের মতো হই তাহলেই আগামী দিনে আমাদের দল শক্তিশালী হবে এবং লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, খালিলুর রহমান গাজী, ফেরদৌর আলম বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিম উস সালাম,যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি,মরহুমের ছেলে কুন্তুল খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, আলহাজ্ব মোশারফ হোসেন, অ্যাড. শামছুল ইসলাম মন্টু,

সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল কাদের বেপারী,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া,

জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ,সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান খান কাজল,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদর উপজেলা ছাত্র দলের সভাপতি জিসান আহমেদ প্রমূখ ।

শোক সভায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য মাওলানা বিনি আমিন।

উল্লেখ্য গত ২৫ জুলাই শনিবার রাতে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলু মৃত্যুবরণ করেন।

সম্পর্কিত খবর