
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবং সাবেক ছাত্রদল নেতা প্রয়াত মাহবুব আনোয়ার বাবলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা আজ শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপির উদ্যোগে বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রয়াত এ বিএনপি নেতার কর্মময় জীবন, রাজনৈতিক অবদান এবং দলীয় কর্মকাণ্ডে তাঁর ভূমিকা তুলে ধরা হবে। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। জেলা বিএনপির পক্ষ থেকে দলের সকল নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।



