
সমির ভট্রাচার্য্য : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এই প্রথম মতলব দক্ষিন উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । নির্বাচন দিন ঘনিয়ে আসার সাথে সাথে স্কুল ছুটির পর ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা ।
আগামী ১ আগষ্ট শনিবার মতলব জেবি সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মোট ২৭ পদে প্রার্থীর সংখ্যা ৪৯ জন। ৬ পদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী।অন্য কোন প্রার্থী না থাকায় ৩৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । মোঠ ভোটার সংখ্যা ৩৩৯ জন । এই প্রথম ভোটের মাধ্যমে নির্বাচন হওয়ায় শিক্ষক শিক্ষিকাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
সভাপতি পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ, দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান । ডিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ।
সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোজাহের হোসেন ও বহরি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আলী আক্কাস, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন , হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তা হোসেন ।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী তারা হলেন আশিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজুল আলম, পয়ালী কাদের বক্স মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক।
দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী করছেন দুই জন তারা হলেন কাশিমপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক ইয়াসিন মিয়াজী, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ । মহিলা বিষয়ক সম্পাদক পদে আচলছিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসমিন আক্তার, কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা আক্তার । তারা সকলেই স্ব- স্ব পদে জয়লাভ করতে আশাবাদী।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন দগরপুর আঃ গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী রজলালা চন্দ্র দাস । প্রিজাডিং অফিসারের দায়িত্ব পালন করবেন মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাখাওয়াত উল্লাহ ।
নির্বাচন কমিশনার শ্রী রজলালা চন্দ্র দাস বলেন আগামী ১ আগষ্ট শনিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে নির্বাচন । ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ।



