
মতলব প্রতিনিধি : মতলব উত্তরে শশুরবাড়ীর লোকজনের হাতে মারধরে শিকার সাজেদা বেগম নামে এক গৃহবধূ ও তার অন্তঃসত্তা মেয়ে । এ ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সর্দারকান্দি গ্রামের মোল্লা বাড়ীতে ।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানাযায় ২৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার সময় পারিবারিক কলহের জের ধরে মোল্লাবাড়ির শহীদুল্লাহ মোল্লার স্ত্রী সাজেদা বেগম (৪২) কে মারধর করে ভাসুর শফিকুল ইসলাম মোল্লা, দেবর সোহেল মোল্লা , সোহেলের স্ত্রী বিথী আক্তার, বোন জাহানারা ও বোন জামাই রহমত উল্লাহ। মাকে মারধরের সময় তার মেয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা সানজিদ আক্তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
খবর পেয়ে গুরতর আহত সাজেদা বেগমকে দেখতে যায় তার ভাই সেলিম ও তার স্ত্রী নয়ন এবং বোনের মেয়ে লিমা আক্তার ও হিমা আক্তার দেখতে গেলে তাদেরকেও মারধর ও গালমন্দ করে । এ সময় গুরুতর আহত সাজেদা বেগমের গলার স্বর্ণের চেইন, কানের দুল এবং সেলিমের স্ত্রী নয়নের কানের দুল ও স্বর্নের চেইন নিয়ে যায়।
পরে আশেপাশের লোকজনের সহায়তায় গুরুতর আহত সাজেদা বেগমকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
আহত সাজদা বেগমের ছোট ভাই সেলিম বলেন আপাকে মারধর করার কথা শুনে আমরা মতলব দক্ষিনের বাইশপুর থেকে দেখতে গেলে । তারা প্রথমে আমাদের সাথে অশুভ আচরণ করেন । প্রতিবাদ করলে তারা আমাদেরকেও মারধর করে । পরে আশেপাশের লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে ।
এ বিষয়ে ভাসুর শফিকুল ইসলাম মোল্লার মোবাইলে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি ।



