জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের কচুয়া উপজেলা ও পৌর কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী সি এন জি অটোরিক্সা শ্রমিক দল রেজিঃ নং-বি-২০৭৫। কচুয়া উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হয়েছে।

২৮ জুলাই মঙ্গলবার জেলা শহরের নতুন বাজার এলাকায় চাঁদপুর শাখায় অনুষ্ঠিত সভা থেকে জেলা সভাপতি মকবুল হোসেন শেখ ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন ফরাজীর সাক্ষরিত এ কমির নাম ঘোষণা করেন জাতীয়তাবাদী সি এন জি অটোরিক্সা শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ ভুইয়া।

কচুয়া উপজেলা কমিটিতে রয়েছেন সভাপতি মোঃ ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ গরিব উল্যাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানজিল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেনসহ মোট ৫১ জন।

কচুয়া পৌর কমিটিতে রয়েছেন সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রুবেল প্রধান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুকসহ ৫১ জন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সি এন জি অটোরিক্সা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ সোহেল গাজী, দপ্তর সম্পাদক ওয়ালী উল্যাহ, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন মিয়াজি, জাতীয়তাবাদী সি এন জি অটোরিক্সা শ্রমিক দলের জেলা সদস্য মোঃ মামুন খান প্রমূখ।

সম্পর্কিত খবর