চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত চাঁদপুরের পেশাদার ৩৫জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ সফল ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী জানান, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকগণ নতুন একটি বিষয় সম্পর্কে জানতে প্রশিক্ষণ গ্রহণ করেছে। এমন একটি ইনোভেটিভ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবির) মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ সবাইর প্রতি কৃতজ্ঞতা।

সম্পর্কিত খবর