
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় উত্তর শাহতলী যুব সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সম্প্রতি দৈনিক চাঁদপুর খবর কার্যালয়ে উত্তর শাহতলী যুব সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ও ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উত্তর শাহতলী যুবসমাজের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান রাজু, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হান্নান গাজী, সহ-সভাপতি মোহাম্মদ বদিউল আলম গাজী, সেক্রেটারী মোহাম্মদ নূরে আলম গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান খান, সহকারি ক্যাশিয়ার মোঃ রাশেদ গাজী,
প্রচার সম্পাদক মোঃ সাব্বির গাজী, সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ জিহাদ গাজী, সদস্য মোহাম্মদ হাবিব পাটোয়ারী, মোহাম্মদ জুয়েল গাজী সদস্য, মোঃ সুমন পাটোয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।



