
মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর ২০২৫) উপজেলার এখলাশপুর, কালীরচর, বকচর ও দশানী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন অংশে তিনটি স্পিডবোটযোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়ে। উপজেলার মেঘনা নদীর এখলাশপুর,
কালীরচর, বকচর, দশানী হতে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দাদন মিয়া।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, মা ইলিশ সংরক্ষণে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। বুধবার ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, মা ইলিশ সংরক্ষণে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে কোনো ধরনের বিবেচনা বা ছাড় দেখানোর সুযোগ নেই। এক্ষেত্রে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেয়া হবে।



