হাজীগঞ্জে মাদক বিক্রেতা ছেলের নামে থানায় মায়ের অভিযোগ!

হাজীগঞ্জ প্রতিনিধি : মাদকসেবী ও মাদক বিক্রেতা রবিউল আলমের কারণে অতিষ্ঠ হয়ে আর মানহানি থেকে রক্ষা পেতে আইনের দ্বারস্থ হয়েছেন স্বযং মা পারুল বেগম। গত বুধবার (৮ অক্টোরব ২০২৫) হাজীগঞ্জ থানায় ছেলেকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

এখন রবিউলকে খুঁজছে পুলিশ। সে উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের নিশ্চিন্তপুর সংলগ্ন বটতলা বাজার এলাকার শাহজাহানের ছোট ছেলে। মা পারুল বেগম জানান, দুই সন্তানের মধ্যে ছোট আর আদরের সন্তান রবিউল। কবে কবে সে মাদকের সাথে জড়িয়ে পড়ে আর ভয়ঙ্কর হয়ে উঠে তা অনেক পরে বুঝতে পারি। সে এখন নিয়মিত মাদক বিক্রি করে ও মাদক গ্রহণ করে।

এ নিয়ে তাকে বারবার সতর্ক করা হলেও সে উল্টা আমাদেরকে মারধরের চেষ্টা করে। ইতোমধ্যে নিজেদের দুধের গাভীসহ ঘরের বহু মালামাল চুরি করে বিক্রি করে ফেলেছে মাদকের টাকার জন্যে। তাকে নিয়ে রীতিমত আমরা এখন আতঙ্কিত হয়ে পড়েছি।

যে কারণে আইনের আশ্রয় নিয়েছি। হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, রবিউলের মা থানায় একটি অভিযোগ করেছেন। দ্রুত রবিউলকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত খবর