
মামুন হোসাইন : ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পূর্ব লাউতলী জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র ফিরিয়ে দেওয়ার দাবিতে, ৭ অক্টোবর মঙ্গলবার বিকালে লাউতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন উপজেলার আদর্শ গ্রাম খ্যাত একমাত্র গ্রাম লাউতলী। এই গ্রামে অনেক গুণী লোকের বাস। যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অধিষ্ঠিত। এই গ্রামের অধিবাসীরা রাজনৈতিক সচেতন। তাই এখানে কোনো প্রকার হিংসা ও হানাহানির ঘটনা নেই।
রাজনৈতিক দলগুলোও নিজেদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে। গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব লাউতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ¯হানীয় নির্বাচনে কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে। এবং ২০০৮ সালের পূর্বেও জাতীয় নির্বাচনের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এই বিদ্যালয়ে কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ¯হানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৮ শতাধিক।
আমরা তাই আজ আমরা আমাদের ভোট কেন্দ্র ফিরিয়ে দিতে মানববন্ধনের আয়োজন করেছি। যেখানে দলমত নির্বিশেষে সকল মানুষ অংশ নিয়েছে। আমাদের দাবি একটাই, ¯হানীয় নির্বাচনের কেন্দ্রের পাশাপাশি জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র এখানেই করার দাবি জানাই। এই সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নুরুল আমিন, রহিম জমাদার, ফারুক আমিন, আমির হোসেন, সবুজ, বিমল, মাহবুব হোসেন,মোঃ গিয়াসউদ্দিন, দিলদার ভূইয়া, মনির পাটওয়ারী,এডভোকেট বিল্লাল ভুঁইয়াসহ প্রমুখ।



