
গোলাম সারওয়ার সেলিম :মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যেগে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
“আমি কন্যা শিশু, স্বপ্নগড়ি,সাহসে গড়ি,দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্য বিষয় নিয়ে বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
তিনি বলেন,কন্যা শিশুরা যেন, নিজেদেরকে সমাজে ভাল ভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই বিষয়ে সমাজের সর্ব স্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। প্রতিটি কন্যা শিশু নিরাপদে থাকে কোন ধরণের বৈষমের শিকার না হয় সেদিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে। কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিষয়ে গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, “আমি কন্যা শিশু, স্বপ্নগড়ি,সাহসে গড়ি,দেশের কল্যাণে কাজ করি ” এটি মনে ও প্রাণে এবং বুকে ধারন করতে হবে।এছাড়া কন্যাশিশু দিবসে নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার এবং সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন বক্তারা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশা রানী সরকারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মাসুদ আলম,মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা আইনুন নাহার কাদরী, মতলব পৌরসভার প্রধান নির্বাহী মোঃ সাইফুর রহমান,মতলব দক্ষিণ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আউয়াল, মতলব প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মোজাহিদুল ইসলাম কিরণ।
মতলব সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নিশরাত জাহান নিশি ও শশি রাণী পাল ইভা,মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাকওয়া এবং মেহের নিগার মুন্নী। পবিত্র কোরআন তিলাওয়াত করেন মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নাবিলা ও গীতা পাঠ করেন বর্ষা বিশ্বাস।
আলোচনার শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং আলোচনার ফাঁকে ফাঁকে ক্ষুদে শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশ করেন।



