মৈশাদী থেকে গৃহবধূ জান্নাতুল ফেরদৌস নিখোঁজের ঘটনায় থানায় জিডি

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের আবুল খায়ের মেয়ে মৈশাদীর গৃহবধূ জান্নাতুল ফেরদৌস নিখোজের ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে।

গতকাল ৫অক্টোবর (রবিবার) নিখোঁজ জান্নাতুল ফেরদৌস এর পিতা জিডি করেন। জিডি নং-২৪৯, তারিখ: ৫ অক্টোবর ২০২৫খ্রি।

জানা যায়, গত ১অক্টোবর চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রাম থেকে হারিয়ে যায়। জিডি সূত্রে জানা যায়, তার নাম জান্নাতুল ফেরদৌস, পিতা-আবুল খায়ের, গ্রাম: মহেশপুর, পো-বাকিলা, উপজেলা-হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর।

তার উচ্চতা-৫ফুট ২ইঞ্চি, চুলের রং- কালো, গায়ের রং-শ্যামলা, বৈবাহিক অবস্থা-বিবাহিত। তাকে কোথাও পাওয়া গেলে ০১৮৩১৯১৪০৪৯নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। এ ব্যাপারে তদন্তের দায়িত্ব দিয়েছেন চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ হোসেন ।

সম্পর্কিত খবর