
চাঁদপুর খবর রির্পোট: ” বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি ” – এ শ্লোগানে চাঁদপুরে বিএফএফ – সমকাল এর আয়োজনে ১১তম জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা আজ।
চাঁদপুর জেলা সমকাল সুহৃদ সমাশের উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯ টা থেকে শুরু হবে। বিতর্কে অংশগ্রহণ করবে জেলা শহরের ৮ টি স্কুল।
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীড সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আল-আমিন স্কুল এন্ড কলেজ, বাবুরহাট স্কুল এন্ড কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় এবং পুরান বাজার এম.এইচ উচ্চ বিদ্যালয়।
সকাল এর উদ্বোধক হিসাবে থাকছেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান। বিকেল ৪ টায় চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং ৮ স্কুলের ২৪ জন অংশগ্রহণকারিদের মাঝে সনদপত্র তুলে দেবেন। এছাড়াও এ বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষক, বিচারক, সুহৃদ সদস্যরা উপস্থিত থেকে এ অনুষ্ঠানকে প্রতিবছরের ন্যায় এবারও প্রানবন্ত করবেন।
অতিথি, সাংবাদিক, শিক্ষার্থী বিতার্কিক, স্কুলগুলোর শিক্ষক প্রতিনিধির যথাসময়ে সানুগ্রহ উপস্থিতি কামনা করেছেন বিতর্ক অনুষ্ঠানের সমন্বয়ক সমকাল চাঁদপুর প্রতিনিধি ইকবাল হোসেন পাটোয়ারী ও জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আহ্ছান সুফিয়ান।



