
স্টাফ রিপোর্টার : আজ শনিবার সকাল ১০ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর জেলা বিএনপির তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
সভায় সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। উক্ত সাধারণ সভায় জেলা বিএনপি কমিটির অন্তর্ভুক্ত সকল নেতৃবৃন্দ , উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ ও জেলাধীন সকল উপজেলা ও পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যা সেলিমের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে ।



