
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর ও মতলব উত্তরে ৩টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুরের নৌ-এসপি সৈয়দ মোশফিকুর রহমান ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মণ্ডপ পরিদর্শন করেছেন।
এসময় চাঁদপুর বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ নৌ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে নিম্নোক্ত পূজা মণ্ডপসমূহে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
১. শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, রায়ের কান্দি, কালির বাজার, উত্তর মতলব। সভাপতি হারাধন বর্মণ, সম্পাদক মোহন বর্মণ ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
২. শ্রী শ্রী রক্ষা কালি মন্দির, রায়ের কান্দি (দক্ষিণ), নয়াপাড়া, মতলব উত্তর। সভাপতি শিপন বিশ্বাস, সম্পাদক জীবন বর্মণ ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
৩. মোহনপুর সাহাপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপ, মতলব উত্তর। সভাপতি জীবন কুমার সাহা, সম্পাদক পলাশ চন্দ্র সাহা ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে কমিটির সদস্যদের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে মতবিনিময় করা হয় এবং নৌ পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তার আশ্বাস প্রদান করা হয়।
এসময় জানানো হয়, উল্লিখিত পূজা মণ্ডপসমূহে মহাষ্টমীর যাবতীয় ধর্মীয় কার্যক্রম অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে এবং নৌ পুলিশের সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়া এদিন সন্ধ্যায় চাঁদপুর জেলার সর্ববৃহৎ পূজা মন্ডপ হরিসভা মন্দির কমপ্লেক্স ও চাঁদপুর পুরান বাজারে অবস্থিত বারোয়ারি পূজা মন্ডপ পরিদর্শনকালে চাঁদপুরের নৌ-এসপি সৈয়দ মোশফিকুর রহমান সভাপতি সুভাষ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক দ্বয়ের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে কুশল বিনিময় করেন এবং নিরাপত্তার আশ্বাস দেন।



