
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার বাগাদী আহমাদিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ ও শাহ্তলী কামিল (এমএ) মাদরাসার সাবেক মুহাদ্দিস ড. আঃ মান্নান মিয়াজির মা আমতাসা বেগমের জানাজা ও দাফন গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫খ্রি.) সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার সময় মতলব উত্তর উপজেলা নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় লুধুয়া আহমাদিয়া দাখিল মাদরাসার মাঠ প্রাঙ্গনে মরহুমার যানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং এলাকার গণকবরাস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ :
মুহাদ্দিস ড. আঃ মান্নান মিয়াজির মা আমতাসা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, শাহ্তলী কামিল (এমএ) মাদরাসার গভর্নিং বডির সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। এক শোক বার্তায় তিনি মরহুমার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
এদিকে আরো শোক প্রকাশ করেছেন, শাহ্তলী কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন, বাগাদী আহমাদিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা আবু আবদুল্লাহ মোহাম্মদ খান।



