মা ইলিশ রক্ষায় জিরো টলারেন্স : চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

মো: রানা সরকার : চাঁদপুর জেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাস্তবায়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা রোববার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, জেলেদের নৌকাগুলো নির্ধারিত সময়ের মধ্যে তীরে বেঁধে রাখবে। মা ইলিশ রক্ষায় জিরো টলারেন্স। আগামী ৩ তারিখ রাত ১২টার পর রাস্তাঘাট কোথাও কোন ইলিশ মাছ পাওয়া যাবে না। আগামী ৩ তারিখের পরে কোথাও মাছ বিক্রি করা যাবে না। সকলকে প্রচার প্রচারণা করতে হবে। আমার মনে হয় অধিকাংশ জেলে জেনে গেছে, ৩ তারিখ রাত ১২ টা থেকে ২৫ অক্টোবর ২২দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। এ বিষয়টি প্রচারের জন্য লিফলেট বিতরণ করা যায়।

তিনি আরো বলেন, আমরা গ্রামে গ্রামে গিয়ে প্রচারণা করতে পারি। প্রতিটি ঘাটে ঘাটে পিভিসি ব্যানার লাগাতে হবে। জেলেদের সাথে কথা বলতে হবে। ইলিশ মাছকে ডিম পারতে সময় দিতে হবে। এ জন্য যারা আইন মানবেনা, সেখানে আমরা অভিযান বা মোবাইল কোর্ট পরিচালনা করবো। অভিযান আমরা নিয়মিত করবো। মা ইলিশ রক্ষায় নিয়মিত আমাদের অভিযান চলবে। আমরা গত বছর বরফ কল বন্ধ রাখার জন্য বলেছি, তারা বন্ধ রেখেছে। এবারও বলবো অভিযানের সময় বরফ কল বন্ধ রাখতে।

জেলা প্রশাসক বলেন, আমি মৎস্য বিভাগের কর্মকর্তাদের একা একা ডিউটি করতে দিতে চাইনা। তাদের সাথে পুলিশও থাকবে। আমরা একটা টাস্কফোস গঠন করে অভিযান করব। কিছু গুপ্তবাজার আছে, সেগুলোকে বন্ধ করতে হবে। কোন নৌকাতে এই ২২দিন ইঞ্জিন থাকবে না। আপনারা মাছ ধরতে বাঁধা দিবেন। সমাজে আপনি যত ভালো কাজ করেন, সবাই আপনার সুনাম করবে না। ইলিশ পরিবহন বিক্রি সকল কিছু এ সময়ের মধ্যে বন্ধ থাকবে। পুলিশ সুপার ও ইউএনওগণ অভিযান সক্রিয় থাকবে এবং কঠিনভাবে মনিটরিং করবেন। অভিযান চলাকালে কোথায় মাছ বিক্রয় করছে তা সিলেক্ট করবেন ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রী-বাস চন্দ্রের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। পুলিশ সুপার বলেন, মা ইলিশ রক্ষায় চাঁদপুর জেলা পুলিশ সকল প্রকার সহযোগিতা করা হবে। আমরা সবাই চাই অভিযানটা সফল করতে। এটা আমাদের দায়িত্বের মধ্যে পরে। নৌ-পুলিশকে আমরা সব সময় সহযোগিতা করবো। নৌ-পুলিশ ২৪ঘন্টা দায়িত্বপ্রাপ্ত। আমার জেলায় ৩০০বেশি মামলা হয় এর মধ্যে ১০০টা নৌ-পুলিশের। আমরা নদীতে যখন যাই, তখন সমন্বয় করি। ৪ তারিখ থেকে প্রত্যেকটা বাজারে আমার টিম থাকবে। আমরা সবাই মিলে এটাও বাস্তবায়ন করবো। তাহলে আমি চাঁদপুরে একটা সফল অভিযান দিতে পারব।

এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর নৌ-পুলিশের সহকারি পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, কোস্টগার্ডের স্টেশন কমান্ডার শওকত আহম্মেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ কুলসুম মনি, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, মতলব উত্তর এসিল্যান্ড রহমত উল্ল্যাহ, চাঁদপুর প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের ,একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন ভূইয়া, এটিএন বাংলার জেলা প্রতিনিধি বিল্লাল ঢালী, সাংবাদিক মিজান লিটন, সাংবাদিক কবির মিজি, বিআরডিবির উপ-পরিচালক মো: কামাল উদ্দিন, চাঁদপুর জেলা মৎস্যজীবি দলের সভাপতি মোস্তফা কামাল,

চাঁদপুর সদর উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আব্দুল কাদির গাজী, সাধারন সম্পাদক কামাল, চাঁদপুর পৌর মৎসজীবি দলের সভাপতি মো: আমিন শেখ জিলানী, চাঁদপুর জেলা এনজিও পরিষদের সভাপতি মো: নুরুল আমিন সহ ট্রাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ।

সম্পর্কিত খবর