ক্লিন চাঁদপুরের পক্ষ থেকে বাবুরহাট কলেজ ও হাইস্কুলে ডাস্টবিন বিতরণ

স্টাফ রিপোটার: সামাজিক সংগঠন ক্লিন চাঁদপুরের পক্ষ থেকে বাবুরহাট কলেজ ও হাইস্কুলে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫ সকালে হাইস্কুল মাঠে অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীদের মাঝে এগুলো তুলে দেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

এ সময় কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন সহ ক্লীন চাঁদপুরের সদস্যরা। এ প্রতিবেদকের সাথে ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের আলাপকালে তিনি বলেন,আমি একজন ভালো মানুষ হবো এ স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমার ব্যক্তিগত আমার সংগঠনের পক্ষ থেকে সেবামূলক এই কাজটি করে যাচ্ছি।

কলেজ ও হাই স্কুলে গিয়ে খুব ভালো লাগলো। আগামীতে চেষ্টা করব শিক্ষার্থীদের জন্য আরো ভালো কিছু করার। (শেষ পৃষ্ঠার ২কলাম ) ক্যাপশান — ক্লিন চাঁদপুর এর পক্ষ থেকে বাবুরহাট কলেজ ও হাইস্কুলের শিক্ষাথীদের মাঝে ডাস্টবিন তুলে দিচ্ছেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

সম্পর্কিত খবর