আহত হযরত আলীকে দেখতে শাহতলীস্থ বাড়িতে সাংবাদিক সোহেল রুশদী

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে সিএনজি চালিত স্কুটার ও মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষে গুরুতর আহত দৈনিক চাঁদপুর খবরের অফিস ইনচার্জ ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি এর অফিস সহায়ক মো: হযরত আলীকে দেখতে ও খোঁজখবর নিতে তার শাহতলীস্থ বাড়িতে যান বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তার পাজরের হাড়ে মারাত্মক আঘাত পেয়েছে। তার পাজরের হাড়ে ফাটল ধরায় বর্তমানে বেড রেস্টে আছে। সে চাঁদপুর সদর হাসাপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ও ড্যাবের নেতা ডা: সৈয়দ আহমেদ কাজলের তত্বাবধানে চিকিৎসা চলছে।

সম্পর্কিত খবর