চাঁদপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব

স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়।

তিনি শাহরাস্তি থানাধীন মেহের কালীবাড়ী ও হাজীগঞ্জ থানাধীন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার মহোদয় পূজামণ্ডপসমূহে স্থাপিত সিসিটিভি ক্যামেরা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর, অফিসার ইনচার্জ, শাহরাস্তি থানা,চাঁদপুর, অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানা, চাঁদপুর’সহ পূজা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর