
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় জিলানী চিশতী বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী বলেন, আজকের দিনটি শিক্ষার্থীদের জন্য অনেক আনন্দের। কারন আজ তোমাদের বার্ষিক ক্রীড়ার পুরস্কার দেওয়া হচ্ছে। এটা শিক্ষার্থীদের স্বীকৃতি। এটা তাদের সহ শিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। তোমাদের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানটি আমাদের মুগ্ধ করেছে। শিক্ষা জাতির মেরুদন্ড। আর মেরুদন্ডের কারিগর হচ্ছে শিক্ষকরা। এই প্রতিষ্ঠানটি ১৯৬৫ সালে শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসেন রুশদী সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত। প্রত্যন্ত অঞ্চলে বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন তিনি।আমি এ প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম।
তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন। খেলাধুলা আমাদের আনন্দ দেয়। যারা জয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন যারা জয়ী হতে পারনি তারা আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে। শুধুমাত্র পুথিগত বিদ্যায় যথেষ্ট নয়। তোমরা ছাত্রছাত্রী তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শৃঙ্খলা বজায় রাখা। তোমাদেরকে পড়ালেখার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকের ঘাটতি নেই। তোমাদের পড়ালেখা করে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষকদের প্রতিষ্ঠানকে ভালবাসতে হবে। শিক্ষকরা শ্রেণীকক্ষের মধ্যেই শিক্ষার্থীদের কাছ থেকে পড়া আদায় করে নিতে হবে। শিক্ষকদের স্ব স্ব বিষয়ে জবাবদিহিতা করতে হবে। তোমাদের ভালো মানুষ হতে হবে। বিদ্যালয়ের আসবাবপত্র, ভবন এগুলো তোমাদের সম্পদ।এগুলো তোমরা রক্ষা করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধূ্লা অপরিহার্য। তাই তোমাদের লেখাপড়ার পাশাপাশি খেলা-ধূলাও চর্চা করতে হবে।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক মো: নাসির উদ্দিন মোল্লা, সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এসময় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি
বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও অতিথিদের বেইজ পরিধান করান শিক্ষকবৃন্দগণ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।



