ফরিদগঞ্জে চেকপোস্টে ৩৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জে আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় ৬০ যানবাহনে তল্লাশি করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়।

সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক এই চেকপোস্টে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এ অভিযানে সর্বমোট ৬০টি যানবাহনে তল্লাশি করা হয়। মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ৭টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও লাইসেন্স না থাকায় ৭টি গাড়ি জব্দ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর