
স্টাফ রিপোটার : যৌথবাহিনীর অভিযানে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড এলাকায় নিউ ইসলামিয়া প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মিথ্যা রিপোর্ট তৈরি এবং ল্যাব সরঞ্জামাদির পর্যাপ্ত অভাব পরিলক্ষিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা ৫০ মিনিটের সময় চাঁদপুর জেলার সদর আর্মি ক্যাম্প ও চাঁদপুর সদর উপজেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপস্থিতিতে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।



