
স্টাফ রিপোর্টার : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলার ১৫৮ টি পূজা মন্ডপে চাঁদপুর জেলা পরিষদের উপলক্ষ্যে ১৫ লক্ষ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ২৩ সেপ্টেম্বর জেলার ৮ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরাবর চেক প্রেরণ করা হয়েছে। পৌর এলাকার বাহিরে জেলা পরিষদ প্রত্যেক পূজা মণ্ডপে দশ হাজার টাকা করে বরাদ্দ দেন।
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিনের উদ্যোগ এবারই প্রথম জেলা পরিষদ একযোগে দূর্গা পূজা উপলক্ষ্যে বরাদ্দ প্রদান করেন । জেলা পরিষদের মাসিক সভার সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ গ্রহণ করা হয।



