
স্টাফ রিপোর্টার : ক্লিন চাঁদপুরের পক্ষ থেকে চাঁদপুর আদালত চত্বর এলাকার বিভিন্ন স্থানে সংস্কার করা হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে আদালত চত্বর এলাকার বিভিন্ন স্থানে পানি জমে যায় এবং চলাচলে বিঘ্ন ঘটে ।
এতে করে বিচারপ্রার্থী ও সাধারণ জনগণের চলাচল করতে খুব কষ্ট হয়। সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ বিকেলে চাঁদপুর জেলা জজ আদালত চত্বর এলাকায় ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও সংগঠক অ্যাড. নুরুল আমিন খান আকাশ সংগঠনের সদস্যদের নিয়ে বিভিন্ন স্থানে বালু বোঝাই বস্তা ইট ও সুরকি ফেলেন।
এতে করে যে সমস্ত স্থানে পানি জমে রয়েছে সে স্থানগুলো দিয়ে বিচারপতি ও সাধারণ জনগণ অনায়াসে চলাচল করতে পারবে। এ প্রতিবেদকের সাথে ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের আলাপকালে তিনি বলেন, আমার ব্যক্তিগত আমার সংগঠনের পক্ষ থেকে সেবামূলক এই কাজটি করে যাচ্ছি।
বৃষ্টির পানিতে জমে থাকা পানি বিভিন্ন স্থানে আটকে রয়েছে। এতে করে আইনজীবী সহ সকলের চলাচলের করতে অনেক কষ্ট হয়। সকলে সুবিধার জন্য এই ব্যবস্থা করে দেওয়া।



