শাহতলী কামিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান পানিতে ডুবে মৃত্যু

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার ৮ম শ্রেনির ছাত্রী ও ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খান বাড়ি নিবাসী মো: রুহুল আমিন খান এর মেয়ে নুসরাত জাহান নিহা (১৩) পানিতে পরে ইন্তেকাল করেছেন। (ইন্না..রাজিউন)।

গতকাল ২২সেপ্টেম্বর নিহতের বসত বাড়ীর পিছনে পুকুরে ডুবে নুসরাত জাহান নিহার মৃত্যু হয়।

পরে দুপুরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসিলে কর্তব্যরত ডাক্তার তাকে বিকাল সাড়ে ৩ঘটিকার মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট  এর নিকট নিহতের পিতা রুহুল আমিন আবেদন করলে তার মৃত্যুর বিষয়ে কারো কোন সন্দেহ না থাকায় লাশ  ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি মো: বাহার মিয়া গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, আমি ঘটনাটি আমার একজন  এসআই দিয়ে হামানকদ্দীতে সরজমিনে তদন্ত করেছি । পানিতে ডুবে উক্ত ছাত্রী মারা গেছে ।ঘটনা সঠিক । পরে চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের  এর নিকট নিহতের পিতা রুহুল আমিন আবেদন করলে তার মৃত্যুর বিষয়ে কারো কোন সন্দেহ না থাকায় লাশ  ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি প্রদান করেছি ।

এ ব্যাপারে শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী জানান,ঘটনাটি দু:খজনক । আমাদের মাদরাসার ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী নুসরাত জাহান নিহা পানিতে ডুবে মারা গেছে । পরবতীতে চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের  এর নিকট নিহতের পিতা রুহুল আমিন আবেদন করলে তার মৃত্যুর বিষয়ে কারো কোন সন্দেহ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি প্রদান করেছে । এ জন্য আমি চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মহোদয় ও চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়ার  নিকট কৃতজ্ব ও ধন্যবাদ জানাচ্ছি ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

শোক প্রকাশ

এদিকে, শাহতলী কামিল মাদরাসার ৮ম শ্রেনির ছাত্রী নুসরাত জাহান নিহার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন সহ শিক্ষকবৃন্দগণ।

সম্পর্কিত খবর