চাঁদপুর মডেল থানা বার্ষিক পরিদর্শনে ডিআইজি মো: আহসান হাবীব পলাশ

আহম্মদ উল্যাহ : চাঁদপুর সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন করলেন (অতি: পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ বিপিএম-সেবা।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫খ্রি.) তিনি চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শনে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়া ও সঙ্গীয় অফিসার ফোর্স।

ফুলেল শুভেচ্ছা শেষে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, সার্কেল মোহাম্মদ আব্দুল হান্নান রনি, প্রবেশনার এএসপি শারমিন। এছাড়াও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ সহ চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ডিআইজি চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন এবং তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরিদর্শন কালে সদর মডেল থানার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।

সম্পর্কিত খবর