
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি গ্রামের ৯নং ওয়ার্ডের মিজি বাড়ির মোঃ নাঈম মিজি ও তার পরিবারের উপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনা ঘটেছে ।
এ সময় একজন বয়স্ক মহিলার হাত ভেংগে দিছে সন্ত্রাসীরা । ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও গ্রেফতারে অভিযান চালাবে পুলিশ । চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া এমন নিদেশনা দিয়েছেন ।
গতকাল ২২সেপ্টেম্বর (সোমবার) মোঃ নাঈম মিজি, পিতা- মৃত কাদির মিজি, মাতা- মুরশিদা বেগম, সাং-পূর্ব হামানকর্দি বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। এতে আসামী করা হয় ১। আউয়াল মিজি (২৬), পিতা-মোখলেছ মিজি, ২। রবিউল মিজি (২৮), পিতা-মোখালেছ মিজি ৩। আবুল বাশার মিজি (৩২), পিতা-মোখলেছ মিজি ৪। মোখলেছ মিজি (৬৫), পিতা-মৃত সুলতান মিজি, ৫। হাসিনা বেগম (২৮), স্বামী, আবুল বাশার মিজি, ৬। শারমিন যেগম (২০), স্বামী- আউয়াল মিজি, ৭। ফুলমতি বেগম (৫৫), স্বামী-মোখলেছ মিজি, সর্ব সাং-পূর্ব হামানকর্দি, পো: শাহতলী, উপজেলাও জেলা-চাঁদপুর।
অভিযোগসূত্রে জানা যায়, আসামীরা উশৃঙ্খল, লাঠিয়াল, মাস্তান এবং এলাকার খারাপ প্রকৃতির লোক। আসামীদের সাথে আমাদের পূর্ব থেকে জায়গা জমি নিয়া বিরোধ সহ বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। পূর্বের সম্পত্তি বিরোধের জের ধরে বিবাদীরা প্রায় সময় আমাদেরকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রদর্শন করে। ৩নং বিবাদী আমাদের মামলার ওয়ারেন্টেভুক্ত পলাতক আসামী। পূর্বের সম্পত্তিগত বিরোধের জের ধরে ঘটনার তারিখ ও সময়ে বিবাদীরা সহ অজ্ঞাতনামা বিবাদীরা দেশীয় ও ভারী অস্ত্রশস্ত্র নিয়া আমাদের বসত ঘরের সামনে প্রবেশ করে বিভিন্ন গালমন্দ করে থাকে।
ঐ সময় বাদী ও বাদীর মা আগাইয়া গেলে বিবাদীরা আমাকে ও ১নং সাক্ষীকে মারধর করে তাহার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ২নং বিবাদী তাহার হাতে থাকা লোহার বড় দ্বারা হত্যার উদ্দেশ্যে ১নং সাক্ষীর মাথা লক্ষ্য করে আঘাত করলে উক্ত আঘাত ১নং সাক্ষীর ডান হাতে পড়িয়া গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়।
১নং বিবাদী তাহার হাতে থাকা লোহার বড় দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার বুকে-পিঠে আঘাত করে নীলাফুলা ও থেতলানো জখম করে। ৩নং বিবাদী তাহার হাতে থাকা কাঠের আদল দ্বারা ১নং সাক্ষীর বুকে-পিঠে আঘাত করে নীলাফুলা জখম করে। ৪-৭নং বিবাদীরা গণহারে আমাদেরকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
৫নং বিবাদী ৩নং সাক্ষীর গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও চার আনা ওজনের একজোড়া কানের দুল নিয়া যায়। ১নং বিবাদী ৪নং সাক্ষীর গলায় থাকা দশ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও চার আনা ওজনের একজোড়া কানের দুল নিয়া যায়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন কে ঘটনার তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।



