২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন আজ

মো. শওকত করিম : চাঁদপুরের ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২১তম আসর আজ রবিবার (২২ সেপ্টেম্বর ২০২৫) থেকে শুরু হচ্ছে।

উদ্বোধনী খেলায় বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁদপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা বনাম মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়াসহ ক্রীড়াঙ্গনের অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় খেলোয়াড়দের অগ্রাধিকার এবারের টুর্নামেন্টে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যতিক্রমী সিদ্ধান্ত।

প্রতিটি উপজেলায় খেলবে শুধুমাত্র সেই উপজেলার স্থায়ী জন্মসূত্রের খেলোয়াড়রা। বাইরের কোনো খেলোয়াড় অংশ নিতে পারবে না। যদি কারও স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ না পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে। ফলে এবারের আসরে সম্পূর্ণ স্থানীয় খেলোয়াড় দিয়েই দল সাজানো হচ্ছে, যা ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

এক নজরে টুর্নামেন্ট উদ্বোধন : ২২ সেপ্টেম্বর ২০২৫ ফাইনাল : ৩ অক্টোবর ২০২৫ ভেন্যু : চাঁদপুর স্টেডিয়াম খেলা শুরু : প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিট বিশেষত্ব : প্রতিটি দলে স্থানীয় ১৮ জন খেলোয়াড় থাকবে। শুরুর ইতিহাস : ১৯৮৪ সালে প্রথম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। শেষ আসর : ২০২৩ সালে ২০তম আসর অনুষ্ঠিত হয়েছিল। অংশগ্রহণকারী দলসমূহ চাঁদপুর সদর, শাহরাস্তি, হাজিগঞ্জ, কচুয়া, হাইমচর, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা।

খেলার সূচি (ফিক্সচার) ২২/০৯/২০২৫ : ফরিদগঞ্জ বনাম মতলব দক্ষিণ ২৩/০৯/২০২৫ : ফরিদগঞ্জ বনাম (প্রতিপক্ষ নির্ধারিত হয়নি) ২৪/০৯/২০২৫ : হাইমচর বনাম শাহরাস্তি ২৫/০৯/২০২৫ : মতলব উত্তর বনাম (প্রতিপক্ষ নির্ধারিত হয়নি) ২৫/০৯/২০২৫ : কচুয়া বনাম চাঁদপুর সদর ২৫/০৯/২০২৫ : হাজিগঞ্জ বনাম (প্রতিপক্ষ নির্ধারিত হয়নি) সেমি-ফাইনাল ২৬/০৯/২০২৫ : ১ম খেলার বিজয়ী বনাম ২য় খেলার বিজয়ী ২৭/০৯/২০২৫ : ৩য় খেলার বিজয়ী বনাম ৪র্থ খেলার বিজয়ী ফাইনাল ০৩/১০/২০২৫ : সেমি-ফাইনাল-১ এর বিজয়ী বনাম সেমি-ফাইনাল-২ এর বিজয়ী চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিনের উদ্যোগে আয়োজিত এই ফুটবল উৎসবকে কেন্দ্র করে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সম্পর্কিত খবর