
মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর গ্রামের মোঃ আবু সুফিয়ান ওরফে মনু ভুঁইয়া (৬৫) সন্ত্রাসী ছেলের অত্যাচারে মানবেতর জীবনযাপন করছে। সন্ত্রাসী ছেলে আরাফাত হোসেন শাওনের ভয়ে পিতা মনু ভুইয়া ছয় মাস ধরে বাড়িছাড়া। বর্তমানে বিচারের আশায় এদিক-সেদিক ঘুরাফেরা এবং মানবেতর জীবন যাপন করছে। সন্ত্রাসী ছেলের ভয়ে পিতা মনু ভুইয়া এখন পালিয়ে বেড়াচ্ছে।
জানা যায়, ছেলে আরাফাত হোসেন শাওন হাজীগঞ্জ মডেল কলেজে অনার্সে অধ্যায়নরত। মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর গ্রামের আবু সুফিয়ান মনু ভুঁইয়ার ছেলে দীর্ঘদিন যাবত তার পিতাকে মারধরসহ বিভিন্নভাবে অত্যাচার করে । যা এলাকার বিভিন্ন লোকজনকে জানিয়েও কোনো লাভ হয়নি। ছেলে ভয়ে কেহ বিচার করার উদ্যোগ নেননি। সর্বশেষ গত ২ এপ্রিল পিতা আবু সুফিয়ান মনু ভুইয়াকে বাড়িতে তার চাচার সামনে ব্যাপক মারধর করে। তাছাড়া দা নিয়ে পিতাকে মারার জন্য দৌড়ে যায়।তিনি এতে লোকলজ্জার কারনে বাড়ী থেকে বের হয়ে আসে।
ছেলের সাথে মনু ভুঁইয়ার স্ত্রী জোৎস্নার যোগসাজশ আছে । নিরীহ পিতাকে অত্যাচারের পিছনে তার মা জোৎস্না বেগমও জড়িত। স্বামী ও পিতা কাছ থেকে সম্পদ লিখে নেয়াই মা -ছেলের উদ্দেশ্য বলে জানান মনু ভুইয়া। পিতা আবু সুফিয়ান মনু ভুইয়া জানান,আমি ছেলে ও তার মায়ের অত্যাচারে অতিষ্ঠ। দুজনে মিলে আমাকে মারধর করতো। তাদের কে সম্পদ লিখে দেয়াসহ বিভিন্ন অজুহাতে অত্যাচার করে। জীবন রক্ষা জন্য আমি এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমি বাড়ীতে থাকলে তারা আমাকে মেরে ফেলবে। তাই আমি জীবনের মায়ায় সংসার বাড়ী ত্যাগ করেছি।
মনু ভুইয়া আরো জানান,ছেলে রাজনীতি করে। নতুন দল গঠন করেছে। দলের ক্ষমতা দেখায়। পিতা এবং স্বামী হিসেবে সামান্য বিষয় নিয়ে ডাক দিলে তারা অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করতো। তাকে কেউ কিছু করতে পারবে না বলে সেএলাকায় বলে বেড়ায়। আমি এখন আমার নিরাপত্তার জন্য থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি। ছেলে ও তার মায়ের সুখের জন্য আমি কত কি করেছি ।
নিজে না খেয়ে তাদেরকে খাইয়েছি ও পড়িয়েছি। সম্পদ গড়িয়েছি । আমি এই কুলাঙ্গার ছেলে ও তার মায়ের বিচার চাই। আমার বাসা বাড়ি সম্পদ অথচ আমি আমার বাড়িতে থাকতে পারিনা। এ ব্যাপারে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।




