
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী রেলস্টেশন উত্তর পাসে কলেজ রোড থেকে চুরির চেষ্টাকালে গভীর রাতে তারেক নামের এক চোরকে আটক করেছে স্থানীয় জনতা।
গত ২৪জুলাই রাতে চুরির চেষ্টাকালে চোর ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি গ্রামের রায়ের বাড়ির মৃত দুলাল এর ছেলে মো: তারেককে আটক করে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোস্তফা কামাল ও এএসআই মামুন। তার সাথে থাকা দুজন পালিয়ে যেতে সক্ষম হন ।
এ সময় গ্রাম পুলিশ বাদশা গাজী উপস্থিত ছিল।
জানা যায়, স্থানীয় জনতা চোর তারেক কে আটক করে গ্রাম পুলিশকে জানালে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। সাথে (চাঁদপুর থ-১১-৮২০৮) নম্বরে একটি সিএনজি জব্দ করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
২৫জুলাই (বৃহস্পতিবার) আটককৃত চোর তারেককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এবং আদালত তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয় ।




